স্বামী পেশায় ব্যাঙ্ক অফিসার; নাম জাইমাল মণ্ডল। ঝাড়খণ্ডের পটকা গ্রামের বাসিন্দা পল্লবীর বিয়ে হয়েছিল জামশেদপুরের এই জয়মাল মণ্ডলের সঙ্গে। বিয়ের পর মাত্র কয়েকদিন কেটেছিল। স্বামী-স্ত্রী দুজনেই গিয়েছিলেন হানিমুনে। আর সেখানেই নিজের সস্ত্রীকে এমন একটি শর্ত দিলেন স্বামী, যা শুনে এখন চমকে উঠছেন সবাই।
সেই মহিলা ঘটনার পর থেকেই ন্যায়বিচার পাওয়ার আশায় এখন পুলিশের দরজায় দরজায় ঘুরছেন। জাইমাল মণ্ডল মধুচন্দ্রিমার রাতে বলেন, তাঁর স্ত্রীর মর্যাদা পাওয়ার জন্য একজন আইএএস অফিসার হওয়া প্রয়োজন। প্রথমে এই উদ্ভট দাবি শুনে হতবাক হয়ে যান তাঁর স্ত্রী।
এদিকে মধুচন্দ্রিমার রাতেই জাইমাল বলেন, আগামী ২ বছরের মধ্যে পল্লবীকে আইএএস অফিসার হতে হবে। তাহলেই এই বিয়ে কার্যকর হবে। পল্লবীর প্রথমে মনে হয়েছিল জাইমাল তাঁর সঙ্গে রসিকতা করছেন।
তবে ভুল ভাঙে তার পরের দিন। তাঁর স্বামী পরের দিন সকালে ইন্টারভিউ আছে সেই যে বেরিয়ে গেলেন, আর ফিরে আসেননি। মহিলার দাবি, তাঁর স্বামী তাঁকে একবারও ফোন করেননি। যখনই তিনি চেষ্টা করেছিলেন, তিনি কথা বলতে অস্বীকার করেছেন।
এতদিন সমাজের কাছে নিজের পরিবারের মর্যাদা রক্ষার জন্য বিষয়টি সবার কাছে লুকিয়ে রাখলেও সম্প্রতি তিনি পুলিশের দ্বারস্থ হন। খুব শীঘ্রই তিনি আদালতে ন্যায়বিচার বলে আশা করছেন পাবেন।
0 Comments