আপনার ফোন আপনার মনের কথা বুঝে যাবে। এমনই ভাবনা বাস্তবায়িত করতে চলেছেন ইলন মাস্ক। ধরুন, চলার পথে কোন দুর্ঘটনার সময় পরিবারের কথা মাথায় এলেও, কথা বলার অবস্থায় আপনি নেই। এরকমটা খুবই স্বাভাবিক। কিন্তু তখন যদি আপনার ফোন আপনার মনের কথা বুঝে বাড়ির লোককে নিজে থেকেই ফোন করে দেয়। কিংবা কাজের মধ্যে আটকা পড়ে গুরুত্বপূর্ণ মেইল করার প্রয়োজন হলেও, তা পারছেন না।
যদি তখন, আপনার ল্যাপটপ নিজে থেকেই সেই মেইল করে দেয়, তাহলে কেমন লাগবে ?। ইলন মাস্ক এমনই ভাবনা বাস্তবায়িত করতে চলেছেন । এই ধনকুবেরের কোম্পানি আগামী কয়েক বছরের মধ্যে মানুষের মস্তিষ্কে এমন এক চিপ বসাতে চলেছে, যার ফলে মানুষের মুখ থেকে কথা বের না হলেও, মনের ভাবনা মতই কাজ শুরু করে দেবে সঙ্গে থাকা ডিভাইস। নিউরালিংক এমন একটি নিউরাল ইমপ্লান্ট তৈরি করেছে, যা কোন মাধ্যম ছাড়াই আপনার মস্তিষ্কের অভ্যন্তরের কার্যকলাপ সম্পর্কে জানতে পারবে এবং নিজে থেকেই কাজ করা শুরু করে দেবে।
সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল সিইও কাউন্সিল সামিটের সঙ্গে এক সাক্ষাৎকার দেওয়ার সময় ইলন মাস্ক বলেন, "আমাদের কোম্পানি এক বছরের কম সময়ের মধ্যে এমন এক চিপ তৈরি করতে সক্ষম হবে, যা মানুষের মস্তিষ্কে বসানোর পর সবকিছু নিজে থেকেই করতে পারবে। এটি বানরদের উপর প্রয়োগ করে আমরা সফলতার দিকে এগোচ্ছি।"
0 Comments