আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষৎ আয়োজিত তৃতীয় আন্তর্জাতিক আন্তর্জালিক আলোচনাচক্র

সংবাদপত্র ডেস্কঃ  বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষৎ আয়োজিত তৃতীয় আন্তর্জাতিক আন্তর্জালিক আলোচনাচক্রের আজ দ্বিতীয় দিন পূর্ণ হল।


এর আগে চলতি বছরের ২৬-২৭ মার্চ ও ১৭-১৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষৎ আয়োজিত প্রথম দুটি আন্তর্জাতিক আন্তর্জালিক আলোচনাচক্র আয়োজন করেছে। ১৪ ডিসেম্বর সকাল ৯ টায় আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষৎ-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর স্বাগত ভাষণের মাধ্যমে তৃতীয় আন্তর্জাতিক আন্তর্জালিক আলোচনাচক্রের শুভারম্ভ হয়।














































প্রথম দিনের প্রথম অধিবেশনে বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসীর মামুন ‘বাঙালি মানস, বাংলাদেশ ও আধুনিকতা’ এবং অধ্যাপক সুমিতা চক্রবর্তী ‘স্মৃতির স্বাধীনতা’ শীর্ষক বক্তৃতা দেন। প্রথম অধিবেশনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়াটিক সোসাইটি’র (কলকাতা) সহ-সভাপতি সুভাষ রঞ্জন চক্রবর্তী। 

১৫ তারিখ আলোচনাচক্রে বাংলাদেশ থেকে গবেষক আবু সাঈদ, তথ্যচিত্র নির্মাতা কাওসার চৌধুরী, অধ্যাপক মেসবাহ কামাল, অধ্যাপক জায়েদা শারমিন এবং ভারত থেকে অধ্যাপক আশিষ কুমার দাস ও সাংবাদিক অনিশ্চয় চক্রবর্তী প্রমুখ বক্তৃতা প্রদান করেন। 

১৬ তারিখ তিন দিন ব্যাপী এই আন্তর্জাতিক আন্তর্জালিক আলোচনাচক্রটির শেষ দিন। শেষে দিনে ভারত থেকে অধ্যাপক অমিত দে ও ইতিহাসবিদ গৌতম রায়, বাংলাদেশ থেকে মামুন সিদ্দিকি, পোল্যান্ড থেকে ভেরোনিকা রকিকা ও চেক প্রজাতন্ত্র থেকে মার্টিন রিবেক প্রমুখ গবেষকরা গবেষণাপত্র উপস্থাপন করবেন। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির জনাব মামুন সিদ্দিকি এবং ভারতে বিশিষ্ট লোকসংস্কৃতিবিদ অধ্যাপক বরুণ কুমার চক্রবর্তী। 

সমগ্র আলোচনাচক্রটি জুম মিটিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এছাড়া ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হবে।

লিঙ্ক: Zoom Id: https://us02web.zoom.us/j/84735808412?pwd=NStXMWJkYmpCcDBic3ZGckJJWUd5UT09

Meeting ID: 847 3580 8412   

Passcode: 8888


  

Post a Comment

0 Comments