রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: করোনা পরিস্থিতিতে রাজ্যের পাশাপাশি রক্তের ঘাটতি দেখা দিয়েছে জেলার বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে। আর রক্তের অভাবের জন্য সমস্যায় পড়ছে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর পরিবার থেকে দুর্ঘটনায় আহত মুমূর্ষ রোগীরা। আর সেই রক্তের ঘাটতি কিছুটা কমাতে এগিয়ে এল পশ্চিম বর্ধমানের কাল্লা অঞ্চল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার তাদের উদ্যোগে কাল্লার-১৪ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। আর এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জী, তৃণমূল কংগ্রেস নেতা অভিজিৎ ঘটক। পাশাপাশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এদিন সকল রক্তদাতাদের অভিনন্দন জানান রক্তদান শিবিরে উপস্থিত বিশিষ্ট জনেরা। জানা গেছে প্রায় ৭০ জন রক্তদাতা এদিন তাদের রক্তদান করেছে।

0 Comments