বিজেপি ছাড়ছেন বাবুল সুপ্রিয়! ফেসবুক পোস্টে মিষ্টি কথায় উগড়ে দিলেন দলের নেতৃত্বের প্রতি একরাশ ক্ষোভ



 


রাজনীতি ছাড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। নিজের ফেসবুক পেজের মাধ্যমে এমনই ইঙ্গিত দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। বাবুল জানান, সিপিএম, কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস, কোনও রাজনৈতিক দলেই যোগ দিচ্ছেন না তিনি। কেউ তাঁকে ডাকেনি, আর তিনিও কোথাও যাচ্ছেন না। রাজনীতিতে থাককালীন কারও মন রেখেছেন আবার কেউ কেউ তাঁর কথায় হয়ত আঘাত পেয়েছেন। সেই সবকিছু থেকে এবার তিনি দূরে সরে যাচ্ছেন বলে জানান বাবুল।


পাশাপাশি তিনি আরও বলেন, বেশ কয়েকদিন ধরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে তাঁর রাজনীতি থেকে সরে যাওয়ার সংকল্পের কথা জানিয়েছিলেন। প্রত্যেকবারই তাঁরা তাণঁকে ফিরিয়ে দেন। তাই তাঁদের কাছে গিয়ে আর রাজনীতি ছাড়ার কথা তিনি জানাতে পারবেন না।

https://www.facebook.com/195086033867546/posts/4344085975634177/

Post a Comment

0 Comments