চাকরির দাবিতে পশ্চিম বর্ধমান জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের

 


রামকৃষ্ণ চ্যাটার্জী, পশ্চিম বর্ধমান: আবারও চাকরির দাবিতে বিক্ষোভের ঘটনা ঘটলো আসানসোলে। জানা গেছে ২০১৪ সালের প্রাইমারির টেট উত্তীর্ণ নট ইনক্লুডেট প্রাথীদের সংগঠন একতা মঞ্চের সদস্যদের পক্ষ থেকে। পশ্চিম বর্ধমান জেলা শাসকের দফতরে স্মারকলিপি  প্রদান করে তারা। সোমবার আসানসোল রামকৃষ্ণ মিশন মোড় থেকে জেলার একতা মঞ্চের সদস্যরা একটি মিছিল করে জড়ো হয় জেলা শাসক বিভু গোয়েলের দপ্তরের সামনে। আর সেখানেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের একতা মঞ্চের সদস্য সোমা কর বলেন ২০২০ সালের ১১ ই নভেম্বর নবান্ন থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়েছিলেন টেট পরীক্ষায় উত্তীর্ণ ১৬ হাজার ৫০০ জনের সাথে ৩৫০০ নট ইনক্লুডেট প্রার্থীদেরও নিযুক্তি দেওয়া হবে প্রাথমিকে৷ আর সেই অনুসারে পর্ষদের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে ১২ হাজার জনের প্যানেলও তৈরি করা হয়। কিন্তু তাদের মধ্যে ১৫০০ জনকে নিযুক্তি গ্রহণ করেনি সংশ্লিষ্ট দপ্তর৷ আর তার পরেই পর্ষদের চেয়ারম্যান তার সামাজিক মাধ্যমের পেজে ১৬৫০০ জনের নিযুক্তি হয়ে গিয়েছে বলে দাবি করেন ও নতুন করে আর নিযুক্তি হবে না বলেও জানিয়ে দেন। আর এই ঘটনা একতা মঞ্চের সদস্যরা তীব্র প্রতিবাদ করছে বলে এদিন বলেন তিনি। পাশাপাশি তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে তাদের বেকারত্বের জ্বালা থেকে মুক্তি দিতে দুর্গাপুজোর আগেই যেন কর্মে নিযুক্তি দেওয়া হয় সংশ্লিষ্ট দপ্তরে। পাশাপাশি এদিন তিনি বলেন এর আগেও তারা অনেক আন্দোলন করেছেন৷ কিন্তু তাদের সমস্যার কোনো সুরাহা হয়নি। তারা যেখানে ছিলো সেখানেই পরে রয়েছে। আর তারই প্রতিবাদে ও সংশ্লিষ্ট দপ্তরে নিযুক্তির দাবিতে সোমবার তারা জেলা শাসক বিভু গোয়েলের হাতে তাদের দাবি সম্মিলিত একটি স্মারকলিপি তুলে দেয়।

Post a Comment

0 Comments