মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে খুঁটিতে বেঁধে মারধর!

 


নাজিম আক্তার, মালদা: চুরির কোনও প্রমাণ নেই। স্রেফ সন্দেহ। আর তার জেরেই মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে অমানবিক অত্যাচার চালাল এলাকাবাসী। বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হল তাকে।অমানবিক ঘটনার সাক্ষী থাকলো পুরাতন মালদহের (Malda) গৌড় কলেজ লাগোয়া ভারত পেট্রল পাম্প এলাকার বাসিন্দারা। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করিয়েছেন। তার অবস্থা বেশ আশঙ্কাজনক। মারধরের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। পুলিশ ওই ভাইরাল ভিডিওর সূত্র ধরে জড়িতদের চিহ্নিত করে ধরপাকড়ের চেষ্টা চালাচ্ছে।

Post a Comment

0 Comments