সালানপুরে পালিত হলো ভারতীয় হিউম্যান রাইটস এসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস



রামকৃষ্ণ চ্যাটার্জী, সালানপুর: ভারতীয় হিউম্যান রাইটস এসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার সালানপুর ব্লকে পালিত হলো এক অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো ভারতীয় হিউম্যান রাইটস এসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস। একই সঙ্গে এলাকার গুণী ব্যক্তি ও সমাজ সেবক, সমাজ সেবক সংঘ সমাজসেবী সংগঠন সহ একাধিক জনকে এই সংস্থার পক্ষ থেকে দেওয়া হয় সম্বর্ধনাও। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার জাতীয় চেয়ারম্যান অনুরাগ চান্দ্রভানশি। এদিন তিনি জানান আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকলের কাছে জানাতে চাই যে হিউম্যান রাইটসের কি কি কাজ। কি কিভাবে হিউম্যান রাইটস কাজ করে? এই সমস্ত কিছু সাধারণ মানুষের জানা উচিত। সাধারণ মানুষ এখনো পর্যন্ত সঠিকভাবে জানেন না যে হিউম্যান রাইটস কিভাবে কাজ করে? এবং তাদের কাজের প্রক্রিয়া কি? আর এই সমস্ত বিষয় নিয়ে এদিনের এই অনুষ্ঠানে আলোচনা করেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায়,পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মদক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ- সভাপতি বিদ্যুৎ মিশ্র, তৃণমূল কংগ্রেস নেতা জিপি সিং, সালানপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মিঠুন মণ্ডল সহ সংগঠনের জেলা প্রভারী বিনয় কুমার, জেলা চিফ(মহিলা প্রভারী) পম্পা বিশ্বাস,জেলা সেক্রেটারি (পাবলিক এবং মিডিয়া প্রভারী) গৌরাঙ্গ ঘোষ সহ আরো অনেকে।

Post a Comment

0 Comments