দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ কংগ্রেসের


 


দিন দিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। আর সেই দাম বৃদ্ধির  প্রতিবাদে এবার পথে নেমে বিক্ষোভ দেখালো কংগ্রেস কর্মীরা। শনিবার আসানসোল কোর্ট সংলগ্ন ঘড়ি মোড়ে দ্রব্যমূল্য বৃদ্ধি ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে সামিল হলো কংগ্রেস কর্মীরা। পাশাপাশি এদিনের এই বিক্ষোভ থেকে দেশের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে যুব কংগ্রেসের কর্মীরা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে  উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী ইন্দ্রানী মিশ্র। তিনি বলেন, দিন দিন দেশে বেড়ে চলেছে জিনিস পত্রের দাম, আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোপণ্যের দামও। আর সে দিকে নজর নেই দেশের প্রধানমন্ত্রীর। তার জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি।

Post a Comment

0 Comments