অবৈধ কয়লা পাচার রুখতে অভিযান চালালো ইসিএল




রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: দীর্ঘদিন ধরেই আসানসোলের ইসিএলের বিভিন্ন খাদান থেকে কয়লা চুরির অভিযোগ আসছিলো। অবশেষে রবিবার সকালে কুলটি থানার বিভিন্ন স্থানে অবৈধ কয়লা পাচারের বিরুদ্ধে অভিযান চালায়  সি আই এস এফ। আর এদিনের এই অভিযান চালিয়ে ১২ টি সাইকেল সহ মোট ২ টন বেআইনি কয়লা বাজেয়াপ্ত করে তারা।

এদিকে সূত্রের খবর অবৈধ কয়লা চুরি রুখতে  তৎপর সি আই এস এফ। আর সেই ছবিই দেখা গেলো এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর নিউরোডে। এদিকে ওই অভিযানে উদ্ধার হওয়া ১২ টি সাইকেল ও ২ টন অবৈধ কয়লা কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন সিআইএসএফ।

Post a Comment

0 Comments