তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে সরালেন তৃণমূল সদস্যরাই

 



নাজিম আক্তার, রতুয়া: দীর্ঘ টানাপোড়েনের পর দলীয় প্রধানকে অপসারণ করলেন তৃণমূল কংগ্রেসের সদস্যরাই। তৃণমূল পরিচালিত রতুয়া-২ নং ব্লকের পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান মাইনুর বিবির বিরুদ্ধে অনাস্থার তলবি সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার।প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে ১২ জন পঞ্চায়েত সদস্যদের সমর্থনে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হল।


জানা যায়, পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১৪ আসন বিশিষ্ট তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে ১২ জন সদস্য।বিজেপি ও কংগ্রেসকে সাথে নিয়ে দলীয় প্রধানের বিরুদ্ধে  অনাস্থা প্রস্তাব আনার পর বৃহস্পতিবার অনাস্থার তলবি সভা অনুষ্ঠিত হয় পঞ্চায়েতে। এদিন প্রশাসনের তরফে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয় পঞ্চায়েত চত্বরে জুড়ে।

Post a Comment

0 Comments