এবার সীতার চরিত্রে কঙ্গনা রানাওয়াত!

  



বিনোদন ডেস্ক: কঙ্গনা রানাওয়াত এবার সীতার চরিত্রে অভিনয় করবেন। বেশ কয়েকদিন ধরেই সীতা চরিত্রে অভিনয়ের জন্য করিনা কাপুর খানের  নাম শোনা যাচ্ছিল, তবে এবার বড়পর্দায় এই পৌরাণিক চরিত্রটি তুলে ধরবেন কঙ্গনা। 


তার এই ছবির নাম 'সীতা, দ্য ইনকারনেশন'। তিনি সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান। এই ছবির পরিচালক অলৌকিক দেশাই জানিয়েছেন,"যাঁদের মনে বিশ্বাস আছে তাঁদের সারা বিশ্ব সাহায্য করে। এখনও অবধি বাস্তবে এই চরিত্রকে নিয়ে সেরকম কোনও ছবি হয়নি। সীতার চরিত্রে কঙ্গনাকে পেয়ে আমি আপ্লুত। আমি নিশ্চিত যে এই ছবির মধ্যে দিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে।"


করিনা কাপুর সম্প্রতি আরেকটি ছবিতে সীতার চরিত্রে অভিনয়ের জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। এরপরই ট্রোল হতে থাকেন তিনি। সম্প্রতি ট্রোলের জবাবও দিয়েছেন তিনি। নায়কেরা বেশি পারিশ্রমিক চাইলে কেউ কোনও কথা বলে না নায়িকারা বেশি পারিশ্রমিক চাইলেই কেন তাঁকে ট্রোল করা হয়, প্রশ্ন তুলেছেন করিনা। 


অন্যদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে কঙ্গনার 'থালাইভি' ছবি। এই ছবি বক্স অফিসে ভালোই ব্যবসা করছে। সামনে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ, সেই তালিকায় নয়া সংযোজন 'সীতা, দ্য ইনকারনেশন''।


কঙ্গনা ছবি শেয়ার করে ক্যাপশনে লিখছেন, "১২ বছর বয়সেও আমি স্কুলে সীতার চরিত্রে অভিনয় করেছিলাম, হাহাহা। সীতা রামচন্দ্র কি জয়!"'

Post a Comment

0 Comments