মা ও ভাইকে খুন করে থানায় আত্মসমর্পণ ছেলের



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: বার্নপুরে ছেলের হাতে নৃশংস ভাবে খুন হলো মা ও ভাই। বৃহস্পতিবার বিকেলের এ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পরে হিরাপুর থানার অন্তর্গত বার্নপুরের আজাদ নগরে। জানা গেছে এদিন বিকেলে হঠাৎই ভজালি নিয়ে নিজের মা ও ছোট ভাইয়ের উপর হামলা চালায় মোহাম্মদ আলম নামের তাদের সেজ ভাই।




প্রত্যক্ষদর্ষীদের বয়ান থেকে জানা যায় মোহাম্মদ আলম এদিন দুপুরে হঠাৎই ভজালি নিয়ে একের পর এক আঘাত করতে থাকে মা আফতারি বেগম বয়স আনুমানিক ৬৫ বছর ও ছোট ভাই ৩২ বছর বয়সী আক্তার আলমের ওপর। এদিকে প্রত্যক্ষদর্শীরা আরো বলেন বাড়ির গৃহবধূর চিৎকারে তারা ছুটে এসে দেখে হাত পা বাঁধা অবস্থায় রয়েছে তিনি। পরে স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় মা ও সেজো ভাইকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। 



হাসপাতালে দাঁড়িয়ে মৃতের বড় ভাই বলেন তিনি কাজে গিয়েছিলেন বিকেলে বাড়ি ফাঁকা থাকার কারণে এমন কাজ করতে সাহস পেয়েছে তার মেজ ভাই আনোয়ার আলম। তিনি আরো বলেন, তাদের মা সব সম্পত্তি সকলকে সমান ভাবে দিয়েছেন। কিন্তু তার মাঝেও কেন সে এমন কান্ড ঘটলো তাই বিষয়। এদিকে সূত্রের খবর নিজের মা ও সেজো ভাইকে খুনের পরেই হিরাপুর থানার গিয়ে আত্মসমর্পণ করে খুনি ছেলে মোহাম্মদ আনোয়ার আলম। 


এই জোড়া খুনের বিষয়ে আসানসোল পুলিশ কমিশনারেটের ডিসিপি ওয়েস্ট অভিষেক মোদি জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে দুটো মৃতদেহকেই উদ্ধার করেছে। পাশাপাশি এঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি তিনি আরো বলেন, অপরাধীকে থানায় রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ এলেই অভিযুক্তের বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ।

Post a Comment

0 Comments