একাধিক দাবিতে ২০শে সেপ্টেম্বর রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক পশ্চিমবঙ্গ ডেকরেটরস সমন্বয় সমিতির





রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: করোনার বিধিনিষেধ থেকে ৫০ জনের বিধিবদ্ধ নিমন্ত্রিত সংখ্যা শিথিল করা, এমএসএমই দপ্তরের আওতায় স্বল্প সুদে ঋণের ব্যাবস্থা করা, সরকারি দপ্তরে ডেকরেটরের কাজ সিভিক কন্ট্রাক্টারদের দেওয়া চলবেনা, সহ একাধিক দাবিতে আগামী ২০ শে সেপ্টেম্বর রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিল ডেকরেটর সমন্বয় সমিতি। আর সেই ধর্মঘট সফল করার উদ্দেশ্যে বৃহস্পতিবার আসানসোলের রবীন্দ্র ভবনে এক সাংবাদিক সম্মেলন করলো পশ্চিম বর্ধমান জেলা ডেকরেটর সমন্বয় সমিতি। 


এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা ডেকোরেটর সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক উৎপল রায়চৌধুরী, জেলা সভাপতি শিবাজী বসু, সম্পাদক শ্যামল সামন্ত, অশোক সুলতানিয়া, পরিজাত বোস চিফ এডভাইজার সহ আরো অনেকে। এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উৎপল রায়চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে কাজ পাচ্ছেনা ডেকরেটর সহ এই শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরা। ৩০ দিনের জায়গায় তারা এখন মাসে ৭ দিন কাজ পায় কিনা তা সন্দেহ আছে। পাশাপাশি তারা এও বলেন যে তাদের অনেকে এখন মাল পত্র বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। পাশাপাশি তারা বলেন নিমন্ত্রিতদের বিধিনিষেধ যদি কিছুটা শিথিল করে সরকার তা হলে তারা উপকৃত হবে।

Post a Comment

0 Comments