যানজট কমাতে অবৈধ অটো ও টোটোর বিরুদ্ধে অভিযান পুলিশের

 



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: শুক্রবার প্রশাসন থেকে জানানো হয় যানজট মুক্ত করা হবে আসানসোলের হটন রোড মোড় থেকে আসানসোল পৌর নিগম পর্যন্ত রাস্তাকে। আর সেই নির্দেশের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আসানসোলের হটন মোড় থেকে পৌর নিগম পর্যন্ত রাস্তাকে যানজট মুক্ত করতে শনিবার সকাল থেকেই পুলিশের অভিযান। এদিন সকাল থেকেই ওই রাস্তার উপর চলাচলকারী টোটো ও অটো গুলিকে ওই রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বলে দেওয়া হয় আসানসোল বাজার সংলগ্ন এলাকায় সকাল ৮ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত কোন রকম টোটো ও অটো চলাচল করবে না। মূলত আসানসোল বাজারে যান চলাচলে নিয়ন্ত্রণ ও ভিড় কমাতে ট্রাফিক পুলিশের এহেন উদ্যোগ  বলে জানা গেছে।


উল্লেখ্য গতকাল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাইকিং করে ওই এলাকায় জানানো হয়েছিল আসানসোল বাজারে সকাল ৮ টা থেকে  রাত্রি ৮ টা পর্যন্ত টোটো ও অটো চলাচল করতে পারবে না ওই এলাকায়। আর এর পরেই শনিবার সকাল থেকে ট্রাফিক পুলিশের কড়া নজরদারি শুরু হয় ওই এলাকায়। যে কোন টোটো বা অটো এই এলাকায় ঢুকতে গেলে তাদের সরিয়ে দিচ্ছে পুলিশ।

Post a Comment

0 Comments