নিজস্ব সংবাদ প্রতিনিধি, দেওয়ানহাট ,৫ সেপ্টেম্বরঃ
৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। দেশ গড়ার কারিগরদের দিন। তাই প্রতি বছর এই বিশেষ দিনটির মাহাত্ম্য রক্ষার্থে ও প্রিয় শিক্ষকদের স্রদ্ধা জানাতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে শিক্ষার্থীরা। স্কুল থেকে কলেজ সরকারি থেকে বেসরকারী সমস্ত কেন্দ্রেই বিশেষ সমারোহে পালিত হয় এই বিশেষ দিনটি।
আর সেই লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও এই বিশেষ দিনটি উপলক্ষে দেওয়ানহাট মহাবিদ্যালয়ের তৃণমূল কংগ্রেসের ছাত্র ছাত্রীদের ইউনিট ও প্রাক্তনীদের উদ্যোগে আয়োজিত হল এক অনুষ্ঠান। বর্তমান কলেজ ইউনিটের দায়িত্বে থাকা সাহেব মোস্তফা এবং অন্যান্য ছাত্রদের অক্লান্ত পরিশ্রমে ও আয়োজনে আজকের এই অনুষ্ঠান সু-সম্পূর্ন হয়।
প্রদীপ উজ্জ্বলন ও ড.সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শুভারম্ভ হওয়া। এই অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল শিক্ষক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উত্তরীয় পরিয়ে দেওয়া এবং হাতে উপহার তুলে দিয়ে সম্মান জানানো।
অনুষ্ঠানে বিশিষ্ঠ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শিক্ষক দিবসের মাহাত্ম্য বর্ননা করার পাশাপাশি এদিন তিনি জানান, ছাত্র- শিক্ষকের মধ্যে সবসময় সুসম্পর্ক থাকা দরকার। এছাড়াও তিনি উল্লেখ করেন শিক্ষকরা গুরুজন, তাদের সবসময শ্রদ্ধা করা উচিত। একই সাথে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি পারিপার্শিক আরও নানান বিষয়ে সময় উপযোগী ব্যাপারে শিক্ষাদান করতে হবে।
রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা এবং প্রাক্তন জেনারেল সেক্রেটারির মধ্যে উপস্থিত ছিলেন বিকাশ রায়, রাজীব হোসেন সহ অন্যান্যরা।


0 Comments