রামকৃষ্ণ চ্যাটার্জী, বারাবনি: বারাবনি ব্লক বাউরি জনগোষ্ঠী ও কালচারাল সোসাইটির পক্ষ থেকে রবিবার আমনালা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক অনুষ্ঠান। আর এদিনের এই অনুষ্ঠান থেকে শিক্ষকদের দেওয়া হলো বিশেষ সংবর্ধনা।
পাশাপাশি এদিন তারা ১২০জন পড়ুয়াদের হাতেও তুলে দেয় বই,খাতা,কলম সহ বিভিন্ন শিক্ষা মূলক সামগ্রিক।
এদিন শিক্ষক দিবস উপলক্ষে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিচ্ছবিতে মাল্য দান করে এই অনুষ্ঠানের শুভঃ সূচনা করেন বারাবনি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুকুমার সাধু সহ ইটাপাড়া পঞ্চায়েত সদস্য সুদীপ্ত গান্ধী,সমাজসেবী লোটন কর্মকার ও ছোটন কর্মকার।
এই প্রসঙ্গে এদিন পঞ্চায়েত সমিতি র সহ সভাপতি সুকুমার সাধু বলেন বাউরি জনগোষ্ঠী কালচারাল সোসাইটির পক্ষ থেকে আয়োজিত এটি একটি ভালো উদ্যোগ নেওয়া হয়েছে।
আজকের দিনে শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হলো তার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা ক্ষেত্রে প্রয়োজনীয় দ্রব্যগুলি তুলে দেওয়া হলো।
তাছাড়া এদিন সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক আস্তিক বাউরি,সভাপতি অজিত দাস,কোষাধ্যক্ষ নারণ নিতাই সহ গণেশ বাউরি সহ আরো অনেকে।



0 Comments