অগ্নি-৫ মিসাইল দেখে চিনের এত ভয় কেন? কারণ জানুন

 



ভারত যখনই অত্যাধুনিক পরমাণু-বিস্ফোরক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছে; চিন ভারতের বিরুদ্ধে সরব হয়েছে। এশিয়ায় শান্তির বাতাবরণ ভারত নষ্ট করে দিতে চাইছে, এই অভিযোগ তুলে বিরাট শোরগোল করার চেষ্টা করেছে তারা।


আসলে অগ্নি-৫ হল ভারতের হাতে থাকা একমাত্র ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম। ৫ হাজার ৮০০ কিলোমিটার বা তার চেয়েও বেশি দূরবর্তী স্থানে আঘাত হানতে সক্ষম যে সব ক্ষেপণাস্ত্র, সেগুলিকেই আইসিবিএম গোত্রে ফেলা হয়।


৫০ টন ওজনের এই ভারতীয় ক্ষেপণাস্ত্রটি ১৫০০ কিলোগ্রাম ওজনের পরমাণু অস্ত্র বহন করতে পারে। অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পাল্লা কত, সে নিয়ে অবশ্য চিনের দাবি অন্য রকম। বেজিং মনে করে ৫ হাজার ৮০০ কিলোমিটার নয়, অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের আসল পাল্লা ৮ হাজার কিলোমিটার। 


বেজিং-এর দাবি; আন্তর্জাতিক প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে ভারত ক্ষেপণাস্ত্রের পাল্লা কমিয়ে দেখাচ্ছে বলে। ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেন, চিনের এই রকম প্রতিক্রিয়ার কারণ আসলে অন্য। অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র চিনের যে কোনও প্রান্তে আঘাত হানতে সক্ষম এবং এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করে ফেলার সঙ্গে সঙ্গেই পাঁচ সুপার-পাওয়ারের ‘ক্লাব’-এ ঢুকে পড়েছে ভারত, যাদের হাতে আইসিবিএম রয়েছে। 


তবে যাদের হাতে এমন মিসাইল রয়েছে তারা হল, আমেরিকা, রাশিয়া, চিন, ব্রিটেন ও ফ্রান্স। বিশেষজ্ঞরা

মনে করেন, সামরিক ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রের এই বিরাট সাফল্য চিনের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয় বলেই তারা বার বার অগ্নি-৫-এর পরীক্ষামূলক উৎক্ষেপণের বিরুদ্ধে সরব হয়।

Post a Comment

0 Comments