ফের তৃণমূলে ফিরলেন রাজীব! চাপ বাড়ল বিজেপির





তৃণমূলে মুকুল রায়ের যোগদানের পর থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে শুরু হয়েছিল জল্পনা। অনেকেই বলেছেন অভিষেকের সঙ্গে বৈঠক শেষ। রাজীবের তৃণমূলে যোগদান শুধু সময়ের অপেক্ষা। সেই অপেক্ষা অবসান হল আজ। আগরতলায় রবিবার আগরতলায় জনসভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই পুরানো দল তৃণমূলে ফিরলেন রাজীব।


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই একই হোটেল থেকে বাইরে প্রবেশ করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে যোগদানের আগে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, যা বলার পরে বলব দেখুন কি হয় যা বলার পরে বলব।” একেবারে সবুজ পাঞ্জাবি পরেই সবুজ শিবিরে যোগ দিয়েছন রাজীব। অর্থাৎ আজই যাবতীয় জল্পনায় শিলমোহর পড়ল আজ। মুকুলের মতই ঘরের ছেলে ঘরে ফিরলেন। অন্যদিকে বিজেপির চাপ আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। জানা গিয়েছে উত্তর-পূর্বের সাংগঠনিক দায়িত্বে থাকতে পারেন রাজীব।



ত্রিপুরা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘরওয়াপাসির ঘটনা তৃণমূলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বাংলায় রাজীবকে দলে ফেরানো নিয়ে বহু তৃণমূল কর্মীর মধ্যে ক্ষোভ রয়েছে। তাই জাতীয় স্তরে দায়িত্ব সামাল দিতেই রাজীকে আগরতলার মঞ্চ থেকে যোগদান করানো হল বলেই মত দিচ্ছেন রাজনৈতিক মহলের একাংশ।

Post a Comment

0 Comments